বিএনএ, ঢাকা: দেশজুড়ে আজ রোববার থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই কর্মসূচি। এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
বয়স অনুযায়ী শিশুদের দুই ধরনের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশু: এদের খাওয়ানো হবে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু: এদের দেওয়া হচ্ছে একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
শিশুদের ক্যাপসুল খাওয়াতে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া যারা ভ্রমণে থাকবেন, তাদের সুবিধার্থে বাস টার্মিনাল, রেলস্টেশন ও ফেরিঘাটের মতো জায়গায় প্রায় ৫০০টি অস্থায়ী কেন্দ্র কাজ করছে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছেন।
বিএনএ/ওজি
![]()

