বিএনএ, ঢাকা: অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ ড্রয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে। নকআউটের বাকি দুটি জায়গা নিয়ে লড়াই চলছিল অস্ট্রিয়া, আলজেরিয়া এবং ইরানের ভাগ্যে।
গ্রুপ জিতে না উঠলেও তিনটি ড্র থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল ইরান। বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশরের বিপক্ষে সমতায় শেষ হওয়া ম্যাচগুলো তাদের সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল।
অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচে অতিরিক্ত সময়ে আলজেরিয়া ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে ইরানের নকআউট সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরায় অস্ট্রিয়া। ৩-৩ ড্রয়ের ফলে অস্ট্রিয়া নিজেদের অবস্থান ধরে রাখে, আলজেরিয়াও শেষ বত্রিশ নিশ্চিত করে।
ফলে মাত্র এক ধাপের ব্যবধানে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইরানের।
বিএনএ/ওজি
![]()

