27.5 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা

বিএনএ, ঢাকা:  ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু অলাইকুম, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আবারও আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ অর্থবহ হয়ে ওঠে।’

তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি।’

বার্তার শেষ দিকে তিনি বলেন, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ঈদ মোবারক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬