33 C
আবহাওয়া
৩:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে মাটি কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা নিহত হয়েছে। বুধবার (২৮ জুন ) রাত ২ টার দিকে কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ইয়াসিন আরাফাত। সে মিয়ানমারের বাসিন্দা মোস্তফা আহমেদ এর ছেলে। ইয়াসিন আরাফাত ক্যাম্প থেকে পালিয়ে এসে শহরের পাহাড়তলীতে ভাড়া বাসায় বসবাস করছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা মাঠি চাপা অবস্থা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে কয়েকজন শ্রমিক একত্রে ওই এলাকায় পাহাড় কাটছিলেন । হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও ইয়াছিন মাটি চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর