30 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাবির সকল পরীক্ষা অনলাইনে হবে

জাবির সকল পরীক্ষা অনলাইনে হবে

আগের নিয়মেই পরিক্ষা হচ্ছে জাবিতে, হচ্ছে না সিলেকশন

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল ধরনের একাডেমিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে। বিশেষ ছুটি কিংবা লকডাউনেও তা অব্যাহত রাখা হবে।

সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া পরীক্ষার সকল ধরনের ফি মওকুফ করার বিষয়টিও উল্লেখ করেন।  গত ২৭ জুন ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে বিভিন্ন বর্ষ ও পর্বের এবং স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণির জন্য অনলাইনে ভর্তির কার্যক্রম চালু থাকবে। এছাড়াও করোনা মহামারির কথা বিবেচনা করে নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন, রিপিটার এবং বিশেষ সকল ধরনের পরীক্ষার ফি মওকুফ করা হয়েছে।

এর আগে গত ৩১ মে অনলাইনে একাডেমিক পরীক্ষা গ্রহণের ব্যাপারে এক অধ্যাদেশের অনুমোদন দেয় জাবি সিন্ডিকেট। সেখানে বলা হয়, সেশনজট কমানোর লক্ষ্যে সরকার ঘোষিত যে কোনো দুর্যোগকালীন সময়ে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা যাবে। অনলাইনের পরীক্ষা পদ্ধতি হিসেবে তিনটি ধাপের কথা উল্লেখ করা হয় উক্ত অধ্যাদেশে। এর মধ্যে অ্যাসাইনমেন্ট, ওপেন বুক এক্সাম এবং ভাইভা।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী