27.7 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - জুলাই ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা

ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা


বিএনএ, ডেস্ক : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। বুধবার (২৯ জুলাই) রাতে এ মামলা দায়ের করা হয়। মামলায় আরো ১০০ অজ্ঞাত আসামি কেরা হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর।

এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ