29 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইয়াবাসহ পিবিআই অফিসার গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ পিবিআই অফিসার গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় জব্দ করা হয় একটি প্রাইভেট কারও। গ্রেপ্তার এসআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন।

সোমবার (২৮ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। এরআগে শনিবার (২৬ জুন) রাত দুটার দিকে তাকে পটিয়া ভেল্লাপাড়া এলাকায় একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। পরে রোববার ( ২৭ জুন) দুপুরে তাকে কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। সোমবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার এসআই মাসুদ রানা পিবিআইয়ের কক্সবাজার জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী জানা যায়, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। এসময় গাড়ির সিটের নিচ থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করে এবং ওই এসআইকে গ্রেপ্তার করে র‌্যাবের অভিযান দল। পরে রাতে গাড়ি ও ইয়াবাসহ অভিযুক্ত এসআইকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর র‌্যাবের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান বাদি হয়ে এসআইর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, র‌্যাব পিবিআই কক্সবাজার জেলার এসআই মাসুদ রানাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর রোববার দুপুরে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে। সোমাবার তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী