31 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৫


বিএনএ ডেস্ক:গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।আহত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পিরোজপুর যাওয়ার পথে দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় সড়কেই উল্টে যায় বাসটি । এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী, বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ও । এছাড়া ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ