বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। সকাল ৭টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে কোস্ট গার্ডের দুটি ইউনিট ও বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ টিম। তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনীর একটি উদ্ধারকারী দলও।
কোস্ট গার্ড সূত্র জানায়,আগুন লাগার পরপরই কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণ জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ আগুন নেভানোর কাজে যোগ দেয়। এছাড়া ‘বিসিজি বেইস চট্টগ্রাম’, ‘বিসিজি আউট পতেঙ্গা’ ও হাই স্পিড বোট উদ্ধারের কাজে অংশ নেয়। পড়ে নৌ বাহিনীর একাধিক ফায়ার ফাইটিং জাহাজ আগুন নেভানোর কাজে যোগ দেয়।
কোস্টগার্ড জানায়, জাহাজটি অত্যন্ত বিপদজনক ও উত্তপ্ত অবস্থায় আছে। আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে উদ্ধারে মনোযোগ দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানানো যাবে।
বিএনএ/ওজি
![]()

