26 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » মেরিন ড্রাইভে সাড়ে ১২ কোটি টাকার মাদক উদ্ধার

মেরিন ড্রাইভে সাড়ে ১২ কোটি টাকার মাদক উদ্ধার


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার মধ্যরাতে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাব-১৫ এর সমন্বয়ে টেকনাফের মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভের পূর্ব পাশে হ্যাচারী সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় র‌্যাব ডগ স্কোয়াডের সাহায্যে জঙ্গলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় হালকা হলুদ রঙের একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি সম্ভাব্য ইয়াবা তৈরীর কাঁচামাল (পাউডার) ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী