23 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে তুষারধসে ১০ জনের মৃত্যু

পাকিস্তানে তুষারধসে ১০ জনের মৃত্যু


পাকিস্তানে তুষারধসে ১০ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানে তুষারধসে ১০ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ২৬ জন। শনিবার (২৭ মে) র গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর জিও নিউজে
দিয়ামার-অস্তোর বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক তুফায়েল মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, উদ্ধার তৎপরতা সহজতর করতে ও ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের উদ্ধারের জন্য জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বরফের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তারাও সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। ও স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা