24 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে আগুন

রাজধানীতে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর গায়ে আগুন

শেখ হাসিনা জাতীয় বার্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর শাহজাহানপুর গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ১৮ বছরের ওই গৃহবধূর নাম মিম আক্তার। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২৮ মে) শাহজাহানপুরের গুলবাগ ঝিলপার এলাকায় ভাড়া বাসায় দুপুর এটায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় তার স্বামী মো. রামিমকে আটক করেছে পুলিশ।

দগ্ধ মিমের মা পারভিন আক্তার বলেন, মিমের স্বামীর ওই এলাকাতে একটি ফ্লেক্সির দোকান রয়েছে। প্রতিদিন অনেক মেয়েরা আসে ওই দোকানে।
এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে তিনি অভিযোগ করে বলেন, এই বিষয় নিয়ে তার মেয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে। তার রুমে গিয়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন দেয়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, দুই বছর আগে আমার মেয়ের সঙ্গে প্রেম করে তারা বিয়ে করে, আমার মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় স্বামী রামিমেকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, শাহজাহানপুর বাগিচা এলাকা থেকে মিম নামের এক নারীকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে