বিএনএ, ডেস্ক : ফরিদপুরে আকাশ মোল্লা (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি-ফুফুসহ তিন জনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদরের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আকাশ মোল্লা (৪০) গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে। হত্যার শিকার তিন জন হলেন আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। কাবুল চৌধুরী ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। এ ঘটনায় দুইজন হাসপাতালে ভর্তি আছেন। তারা হচ্ছে রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮)। তাদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্যনিশ্চিত করেন।
ইউপি সদস্য রাজ্জাক শেখ বলেন, ‘আকাশ একসময় ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত ছিলেন। মানসিকভাবে অস্থির প্রকৃতির ছেলে। এজন্য তাকে বিয়েও দেওয়া হয়নি। যখন তার মাথা নষ্ট হতো, সে অফিসেও যেতো না। আবার যখন ভালো থাকতো, স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতো। মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়।’
বিএনএ/ওজি
![]()

