25 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সাভার : ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অজ্ঞাতনামা এই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে হবে। তার পরণে প্যান্ট ও শার্ট ছিলো।

বুধবার সকালে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে স্থানীয় এলাকাবাসী মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। এসময় তার মুখ থেতলানো ও শরীরে জখমের চিহ্ন দেখা যায়।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হতে পারে। তার শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ইমরান খান,জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী