26 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: তারেক রহমান

দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: তারেক রহমান


বিএনএ, ঢাকা : বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক জানিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। গাড়ি থেকে নেমে কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরে কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান নেয়া প্রায় অর্ধশত এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এসময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।

এরপর বিএনপি চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে। এসময় স্লোগানে আবারও মুখরিত হয় নয়া পল্টন।

কর্মীদের উদ্দেশ করে তারেক রহমান জানান, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে জনদুর্ভোগ তৈরি করে রাস্তা আটকালে তার পক্ষে নয়া পল্টনে আসা সম্ভব নয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী