20 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন তামিম


বিএনএ, ঢাকা : ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের পর তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিছু পরীক্ষা করাতে এবং দাঁতের চিকিৎসার জন্য আগামী শনিবার অবশ্য আবার তাকে হাসপাতালে যেতে হবে। এ ছাড়া বাসায় থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে তাকে।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। তারপর এভার কেয়ারে চিকিৎসা নেন তামিম।

জানা গেছে, ঈদের পর উন্নত চিকিৎসার জন্যে বিদেশে রওনা দেবেন তিনি। গতকালই এমনটা নিশ্চিত করেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান।

চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের।

বিএনএনিউজ/এইচ/এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী