27 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » শ্রীলেখার পিঠে আঁচড় কাটলো কে?

শ্রীলেখার পিঠে আঁচড় কাটলো কে?

শ্রীলেখা

বিএনএ বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পশ্চিমবঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর একটি পোস্ট। ‘ভালোবাসার আঁচড়’ তার গায়ে। কে ভালবাসল এতটা? কেই বা দিল আঁচড়? উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। একই সঙ্গে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ ধাঁচে লিখেও ‘আঁচড় দাতা’-র পরিচয়। শুধু কি পরিচয়? একই সঙ্গে ছবিও শেয়ার করলেন তার।

প্রশ্ন জাগছে, আঁচড়ের নেপথ্যে কে? সে হলো শ্রীলেখার পোষা প্রাণী আদরের। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, না কোনো পুরুষ মানুষের নয়। আমার অবলা সন্তানের আদর। যাতে তার ‘আঁচড়’ টক অব দা টাউন হয়ে না ওঠে তাই আগেভাগেই অভিনেত্রীর মন্তব্য, বলে দিলাম বাবা পাছে কেউ ভুল বোঝে। শ্রীলেখার কাছে তার পোষা প্রাণীরা নেহাতই পোষা নয়, পরিবার। যেখানে তিনি থাকেন, পোষা প্রাণী পালনের কারণে বহুবার হেনস্থাও হতে হয়েছে তাকে।

শ্রীলেখার চারপেয়ে পোষ্যদের প্রতি ভালোবাসার কথা কারো অজানা নয়। মাঝেমধ্যেই তাকে দেখা যায় তার চারপেয়ে সন্তানদের নিয়ে ছবি শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায়। এই পোস্টটি দেখে তার অনুরাগীরাও তার সাথে একই ভাবে হাসি মজায় মজেছেন। নানা কমেন্টে ভরে গেছে পোস্টটি। মাঝেমধ্যেই অভিনেত্রী তার রোজনামচা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাই সকাল সকাল তার এমন মজার পোষ্টে সামিল হয়েছেন তার অনুরাগীরাও।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ