29 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

ইউক্রেনে ঘরে ঘরে তৈরি হচ্ছে মলোটভ ককটেল

বিএনএ বিশ্বডেস্ক : রাতের অন্ধকারে কিভের একটি তিনতলা আবাসনের বেসমেন্টে জেগে আছে এক দল তরুণ-তরুণী।  তৈরি করে চলেছেন মলোটভ ককটেল।শুধুমাত্র রাজধানী কিভই নয়। গোটা ইউক্রেন জুড়ে লোকজনের হাতে হাতে ঘুরছে এই ককটেল।  খানিকটা বোতল-বোমার মতো এই অস্ত্রেই কিভের রাস্তায় রাশিয়ার একাধিক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের পর ভ্লাদিমির পুতিনের দেশের বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ নাগরিককে আহ্বান জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। পুতিনবাহিনীর যাবতীর পদক্ষেপে সতর্ক থাকার পাশাপাশি মন্ত্রীর আহ্বান— ‘মলোটভ ককটেল তৈরি করে শত্রুকে প্রতিরোধ করুন!

শুধুমাত্র মলোটভ ককটেলই নয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, গাছ কেটে রাস্তা অবরোধ করে দিন। বাড়ির দরজায় জাল লাগিয়ে রাখুন। যদি জানতে পারেন যে রাশিয়ার সেনারা জঙ্গলে লুকিয়ে রয়েছে, তবে গোটা জঙ্গলে আগুন ধরিয়ে দিন। শত্রুর হাড়ের উপর দিয়ে আবারও গাছ গজিয়ে উঠবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী