29 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মহড়া পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে মহড়া পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সিএমপির সিআরটি-বিডিইউর মহড়া পরিদর্শনে আমেরিকান রাষ্ট্রদূত

বিএনএ,চট্টগ্রাম: জঙ্গি, মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে গঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের (বিডিইউ) সদস্যদের যৌথ মহড়া পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে অনুষ্ঠিত মহড়া পরিদর্শন করেন।
ক্রাইসিস রেসপন্স টিম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার প্রিসটিনা উইলিয়ামস ও সিনিয়র কাউন্টার টেররিজম অ্যাডভাইজার ক্রিসটোপার উইনগার্ড।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, পুলিশ হিসেবে আপনারা মানুষের জন্য যে কাজ করেন তার জন্য আপনারা ধন্যবাদ পান না। আমি যখন বাংলাদেশে থাকি আমার দায়িত্বেও আপনারা থাকেন। যার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন

এ সময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভির বলেন, পুলিশ বাহিনীতে অত্যাধুনিক ইউনিট গঠন করা সময়ের দাবি। বর্তমান সরকারের এ সময়ের মধ্যে সব মহানগরে এ ধরনের টিম গঠন করা হয়েছে। এগুলোর এখন চর্চা এবং প্রশিক্ষণ ঝালাইকরণের যে বিষয়টি আছে সেটি করা হচ্ছে। মূলত উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এ রকম টিম আরও পাবো।

জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, বন্দি জিম্মি উদ্ধারসহ সব ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় এ টিম গঠন করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম ও বোম ডিসপোজাল ইউনিট সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এন্টি টেররিজম অ্যাসিসটেন্স প্রোগ্রামের আওতায় সিআরটি মেন্টরশিপ ও বিডিইউ মেন্টরশিপ ট্রেনিং কার্যক্রম মাসব্যাপী চলছে।

এতে প্রশিক্ষণ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোয়াট কমান্ডো, নেভি সিল কমান্ডো, এক্স ইউএস আর্মির প্রশিক্ষকরা।

বিএনএনিউজ/মনির,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী