25 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা।

এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম), বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু (রেডিও) ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোট গ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র‌্যাবের টিম দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ