21 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ডিজিটাল নিরাপত্তা মামলা:কাটুনিস্ট কিশোরের জামিন আবেদন

ডিজিটাল নিরাপত্তা মামলা:কাটুনিস্ট কিশোরের জামিন আবেদন

কার্টুনিস্ট কিশোরকে নির্যাতন:মামলার তদন্তে পিআইবি

বিএনএ, আদালত প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন চেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী।

একই মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন লেখক মুশতাক আহমেদ (৫৩)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ মে কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল থেকে আটক করে র্যাবের একটি দল। এরপর তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়।তারপর তাকে কারাগারে পাঠায় আদালত। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে তিনিসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় রমনা থানায়।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ ফেসবুক অ্যাকাউন্টে দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন।

বিএনএ নিউজ/সাহিদুল,জেবি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী