20 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম


বিএনএ, যশোর : স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

বুধবার (২৮ জানুয়ারি) জামিনের আদেশ আসার পরে বেলা দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিনিয়র জেল সুপারের পদে থাকা মো. আসিফ উদ্দীন।

গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী-সন্তানের মৃত্যু চলতি সপ্তাহে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। কারণ প্যারোলে মুক্তি না পাওয়ায় জুয়েল হাসান সাদ্দামের মৃত স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাত্র পাঁচ মিনিটের জন্য তাকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

তার সন্তানের বয়স ছিল মাত্র নয় মাস এবং সন্তান জন্মের পর ওইবারই সর্প্রবথম সন্তানের মুখ দেখেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিনের মধ্যেই গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী