25 C
আবহাওয়া
২:৩৬ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্য, জামায়াত নেতা বহিষ্কার

ডাকসু নিয়ে আপত্তিকর মন্তব্য, জামায়াত নেতা বহিষ্কার


বিএনএ, ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় জামায়াত নেতা মো. শামীম আহসানকে দল থেকে বহিষ্কার দেয়া হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মহিবুল্লা হারুন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতি পত্রে শামীম আহসানের বিষয়ে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসান। এ সময় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। শামীম আহসানের এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি।

আরো উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত ক্রমে শামীম আহসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব প্রকার দায়-দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হলো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ