31 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় নাগরিক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

সাতকানিয়ায় নাগরিক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে উপজেলায় কর্তব্যরত সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি ) দুপুরে উপজেলার কেরানীহাট একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক কমিটির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি কমিটির জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ সিফাত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক জোবায়রুল হাসান আরিফ।

এসময় বক্তারা বলেন, পুরনো ধাঁচের রাজনৈতিক বন্দোবস্ত উপড়ে ফেলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে। সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন জাতীয় নাগরিক কমিটির এই তিন মূলনীতি নিয়েও আলোচনা করেন তাঁরা। সাংবাদিকরা চাইলে সমাজের অন্যায় অপকর্ম সবকিছু তুলে ধরে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোছাইন, এস এম ইউনুছ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম বাবর, মামুন মুহাম্মদ, জাহাঙ্গীর আলম, ইকবাল মুন্না, নুরুল ইসলাম সবুজ, রমজান আলী প্রমুখ।

বিএনএনিউজ / নাবিদ/ এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী