23 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুরে ডোবা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ডোবা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে ডোবা থেকে নারীর মৃতদেহ উদ্ধার

বিএনএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের কাছিদবাড়ি ব্রীজ সংলগ্ন সওদাগর বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারনা অনুয়ায়ী, ওই নারী ভিক্ষুক হতে পারে। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

স্থানীয় লোকজন জানায়, বিকালে সওদাগর বাড়ির বাগানের ভেতরে থাকা পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত নারীর মৃতদেহটি ভেসে ওঠতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ডোবা থেকে প্রায় ৫৫ বছর বয়সী একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোন দাগও পাওয়া যায়নি।

ওসি জানান, ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষনিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাকে মান্দারী বাজারে ভিক্ষা করতে দেখেছে বলে জানিয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা