30 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বর্ষসেরা ফুটবলার মেসি, পঞ্চাশে নেই রোনালদো

বিএনএ: ২০২২ সালে সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। যেখানে সেরা ফুটবলার হয়েছেন কাতার বিশ্বকাপ জেতানো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

প্রতি বছরই সেরা ১০০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করে গার্ডিয়ান। এ বছর ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল এই তালিকা তৈরি করেছেন। যেখানে নেইমার ১২তম স্থানে আর ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম। মেসি ছাড়া তালিকায় সেরা পাঁচের অন্য ফুটবলাররা হলেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), এরলিং হল্যান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)।

কাতার বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স করেছিলেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও কাতার বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত ফর্মে। ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে টুর্নামেন্টে গোল করেছিলেন ৮ গোল। ফাইনালে গিয়ে মেসির আর্জেন্টিনার কাছেই হার বরণ করে তার ফ্রান্স।

ক্লাব ফুটবলে দারুণ সময় কাটালেও কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি নেইমারের। তার দল ব্রাজিল ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। টুর্নামেন্টে তিনি করেছিলেন ২ গোল। অন্যদিকে রোনালদোর পর্তুগালও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে।

সেরা ফুটবলারের তালিকা…

১. লিওনেল মেসি-প্যারিস সেন্ট জার্মেই। ২. কাইলিয়ান এমবাপ্পে-প্যারিস সেন্ট জার্মেই। ৩. করিম বেনজেমা-রিয়াল মাদ্রিদ। ৪. এরলিং হ্যাল্যান্ড-ম্যানচেস্টার। ৫. লুকা মডরিচ-রিয়াল মাদ্রিদ। ৬. কেভিন ডি ব্রুইন- ম্যানচেস্টার। ৭. রবার্ট লেভান্ডোস্কি-বার্সেলোনা। ৮. ভিনিসিয়াস জুনিয়র-রিয়াল মাদ্রিদ। ৯. থিবাউট কোর্তোয়া-রিয়াল মাদ্রিদ। ১০. মোহাম্মদ সালাহ-লিভারপুল। ১১. সাদিও মানে- বায়ার্ন মিউনিখ। ১২. নেইমার- প্যারিস সেন্ট জার্মেই। ১৩. হ্যারি কেন-টটেনহ্যাম। ১৪. জুড বেলিংহাম- বরুসিয়া ডর্টমুন্ড। ১৫. ক্যাসেমিরো-ম্যানচেস্টার ইউনাইটেড। আছরাফ হাকিমি-প্যারিস সেন্ট জার্মেই। ১৭. অ্যান্টোইন গ্রিজম্যান- অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮. ফেদেরিকো ভালভার্দে-রিয়াল মাদ্রিদ। ১৯. পেদ্রি-বার্সেলোনা। ২০. এমিলিয়ানো মার্টিনেজ-অ্যাস্টন ভিলা।

সেরা ১০০ ফুটবলারের তালিকা

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু