21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিল আমেনা নূর ফাউন্ডেশন

ধামরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিল আমেনা নূর ফাউন্ডেশন

আমেনা নূর ফাউন্ডেশন

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আশ্রয় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে শুকনা খাবার ও আর্থিক সহায়তা করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল-জামান। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে এ আর্থিক সহায়তা ও শুকনা খাবার দেওয়া হয়।

আমেনা নূর ফাউন্ডেশন এর পরিচালক ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল-জামান আর্থিক সহায়তা প্রদানের সময় বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশ্রয় কেন্দ্রের ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতির পরিমাণ সম্পূর্ণ পুষিয়ে দিতে না পারলেও যতটুকু সম্ভব তাদের পাশে থেকে ক্ষতি পুষিয়ে দেয়ার চেষ্টা করব। এসময় তিনি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে সর্বশান্ত হওয়া ১০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করেন। এবং প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল ও দুই প্যাকেট বিস্কুট দেন। সেইসাথে যেকোনো প্রয়োজনে পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগ কর্মী মোহাম্মদ জাকারিয়া দিপু, যুবলীগ নেতা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল প্রমূখ।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে ১০টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী