21 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা গ্রামের  মফিজ মিয়ার ছেলে সুজন মিয়া এবং পিকআপ ভ্যানের চালক টাঙ্গাইল সদর উপজেলার রাজ্জাক মিয়ার ছেলে সোহেল (৩২)।

ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, সকাল সোয়া ৭ টার দিকে জামালপুর থেকে ঢাকা অভিমুখী  ইট বোঝাই ট্রাকটি ধনবাড়ীর কয়াপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পিকআপ ভ্যানের চালক এবং হেলপারকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। সেসময় ট্রাকের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী