21 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে আশ্রয় কেন্দ্রে আগুন

ধামরাইয়ে আশ্রয় কেন্দ্রে আগুন

ধামরাইয়ে আশ্রয় কেন্দ্রে আগুন

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি আশ্রয় কেন্দ্রের ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে আশ্রয়ণ প্রকল্পের মনোরা রাজবংশীর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে হয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী