বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন।তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নিয়েছে।
এ দিকে তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।
হাদির কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান।
বিএনএ/ ওজি
![]()

