29 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » নীতি নির্ধারণী দায়িত্ব পেলেন ববির রুটিন উপাচার্য ড. বদরুজ্জামান

নীতি নির্ধারণী দায়িত্ব পেলেন ববির রুটিন উপাচার্য ড. বদরুজ্জামান

নীতি নির্ধারণী দায়িত্ব পেলেন ববির রুটিন উপাচার্য ড. বদরুজ্জামান

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া নীতি নির্ধারণী কার্যক্রম পরিচালনার ক্ষমতা পেয়েছেন। তিনি রুটিন দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। বুধবার (২৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রে বর্ণিত পত্রের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালনকালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী কার্যক্রম পরিচালনার স্বার্থে নিম্নবর্ণিত বিষয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো: সিন্ডিকেট সভা, ফিন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি, ভর্তি ও পুন:ভর্তি সংক্রান্ত কার্যাদি।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া হয়।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত