31 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন সেনা নিহত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় তিন সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলে  বোমারু বিমানের এক ঘাঁটিতে  একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় তিন জন নিহত হয়েছে। রোববার রাতে এ হামলা ঘটে বলে জানায় বিবিসি।

এঙ্গেলস বিমান ঘাঁটিটি রাশিয়ার সারাটভ অঞ্চলে এবং  ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ড্রোনটি গুলি করে ভূপাতিত করে – কিন্তু এর পড়তে থাকা  টুকরোগুলোর আঘাতে তিনজন সৈন্য নিহত হয়।  স্থানীয় সময় সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।

ইউক্রেনের দিক থেকে প্রথমদিকে এ ব্যাপারে কোন মন্তব্য  করা হয়নি।

তবে পরে ইউক্রেনীয় বিমানবাহিনীর একজন মুখপাত্র  টিভিতে বলেন, যা ঘটেছে তা “রুশ আগ্রাসনের পরিণাম” এবং কেউ যদি মনে করে থাকে যে রাশিয়ার অনেক ভেতরে থাকা লোকজনের ওপর এ যুদ্ধের প্রভাব পড়বে না – তাহলে তা হবে গুরুতর ভুল।

রুশ-ইউক্রেন সীমান্ত থেকে ৩১০ মাইল দূরে এই বিমান ঘাঁটিটিতে রাশিয়ার দূর পাল্লার কৌশলগত বোমারু বিমানগুলো রাখা হয়  – যেগুলো দিয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র  চালানো হয়।

খবরে বলা হচ্ছে, তিন সপ্তাহ আগে এই একই বিমানঘাঁটিতে একটি ইউক্রেনীয় হামলা হয়েছিল। তখন এর  নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল – কাজেই সবশেষ এই আক্রমণ রাশিয়ার জন্য লজ্জার কারণ হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী