20 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বসতঘরে ট্রাক, স্বামী-স্ত্রী নিহত

বসতঘরে ট্রাক, স্বামী-স্ত্রী নিহত

বসতঘরে ট্রাক, স্বামী-স্ত্রী নিহত

বিএনএ জামালপুর: জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায় রাস্তার পাশে একটি ঘরে সারবোঝাই ট্রাক উল্টে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার ডাংধরা ইউনিয়নে গারোহাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ডাংধরা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-রৌমারী রাস্তার পাশেই কৃষক জয়নালের বসতঘর। শেষরাতের দিকে একটি সারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। পাশের খাটে ঘুমন্ত অবস্থায় তাদের দুই সন্তান থাকলেও তারা বেঁচে যায়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। ট্রাক পড়ে যাওয়ার খবরে আশপাশের লোকজন জড়ো হলে ট্রাকচালক পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করায় মরদেহ দাফনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এম শাহীন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী