20 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

জাপার ১৫১০ মনোনয়ন ফরম বিক্রি

বিএনএ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

রোববার (২৬ নভেম্বর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার বিকেলে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তিনি আরও বলেন, কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী