27 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বীকৃতির শর্ত পূরণ করেছি: তালেবান মুখপাত্র 

স্বীকৃতির শর্ত পূরণ করেছি: তালেবান মুখপাত্র 

স্বীকৃতির শর্ত পূরণ করেছি: তালেবান মুখপাত্র 

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম বলেছেন, তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে । তবে  তবে আন্তর্জাতিক সমাজ তালেবানকে কি কি শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কীভাবে পূরণ হয়েছে তার বিবরণ তিনি দেননি

শুক্রবার(২৬ নভেম্বর) দোহায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। । গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৪০ বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

বিশ্বের কোনো দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন।তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত ২০ বছরের দুর্নীতির মূলোৎপাটন করেছে বলেও তিনি দাবি করেন।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানর ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের