24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২ কেজি হেরোইন ফুটবলের ভেতর !

২ কেজি হেরোইন ফুটবলের ভেতর !

২ কেজি হেরোইন ফুটবলের ভেতর !

বিএনএ,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫। রোববার (২৭ অক্টোবর) সকালে রাজশাহীর মিডিয়া উইংয়ের ল্যান্স কর্পোরাল মো. শরিফ উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোদাগাড়ীর হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা এলাকায় জামাল নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় টহল দল ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একপর্যায়ে, মাদক কারবারীরা তাদের কাছে থাকা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়। পরে ফুটবল কেটে তার ভেতর বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উদ্ধার করা হেরোইন গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যে কোনো মাদকের কারবারের বিরুদ্ধে র‌্যাবের শক্ত অবস্থান থাকবে।

বিএনএ নিউজ/ আরএস/শাম্মী/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে