18 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সমাবেশ ঘিরে বুড়িগঙ্গায় নৌকা চলাচল বন্ধ

সমাবেশ ঘিরে বুড়িগঙ্গায় নৌকা চলাচল বন্ধ

সদরঘাট

বিএনএ ডেস্ক: মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস তল্লাশির পর এবার বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গার নদী পারাপারের খেয়াঘাটের নৌকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কয়েকটি ঘাটে সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সন্ধ্যা ৬টার পর সব নৌকা বন্ধ করা হয়। নৌকার মাঝিরা বলছেন, দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘাটগুলো বন্ধ করতে বলেছেন।

নৌকার মাঝি মেহের আলী বলেন, বিকেলে আওয়ামী লীগ নেতারা বুড়িগঙ্গা নদীতে কোনোভাবে নৌকা চলাচল করা যাবে না। নৌকা বন্ধের খবর শুনে নৌকার মাঝিরা হতাশ হয়ে যায়। তবে কতদিন নৌকা বন্ধ থাকবে, সেই বিষয় নির্দেশনা দেয়নি নেতারা।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইন্সপেক্টর ফজলুর রহমান বলেন, আমরা গাড়ি চেক করছি। বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচল বন্ধ করার বিষয় জানা নেই।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী