20 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষা, নজরদারিতে থাকবে ফেসবুক-টুইটার

এসএসসি পরীক্ষা, নজরদারিতে থাকবে ফেসবুক-টুইটার

এসএসসি পরীক্ষা, নজরদারিতে থাকবে ফেসবুক-টুইটার

বিএনএ ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া নজরদারি থাকবে। কোনো আইডিতে সন্দেহ হলে তা মনিটরিং করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এসএসসি পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কেউ যেন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস  বা তার গুজব ছাড়াতে না পারে সেসব বিষয় মনিটরিং করা হবে। মোবাইল ব্যাংকিংয়ের ওপরও নজরদারি থাকবে। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে। কোনো আইডি থেকে গুজব ছাড়ালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসঙ্গে কোনো আইডিতে সন্দেহ হলে তাকে নজরদাবির আওতায় আনা হবে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এসএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা হয়েছে। পরীক্ষা চলাকালে কেউ যদি প্রশ্ন ফাঁস ও তার চেষ্টা করে অথবা এ ধরনের গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এজন্য  কঠোর নজরদাবি থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী