26 C
আবহাওয়া
১২:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শ্রমিক নিহত


বিএনএ, গাজীপুর : গাজীপুরের জয়দেবপুরে একটি কারখানার ভিতরে কভার্ডভ্যান চাপায় আব্দুল আলীম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন  জয়দেবপুর থানার উপপরিদর্শক ( এসআই) চুন্নু শেখ।

তিনি জানান,মঙ্গলবার  (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে এনার্জি প্যাক কারখানার ভেতর একটি কভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। আরেকটি কভার্ডভ্যান ব্যাক গিয়ারে পেছনে গেলে ওই ভ্যানে গিয়ে ধাক্কা দেয়।

এসময় দুই ট্রাকের মাঝখানে পড়ে তিন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। পরে  তিন জনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল আলীম নামের একজন লোডারের মৃত্যু হয়।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী