31 C
আবহাওয়া
৬:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন বিষয়ে জানতে ঢাকা আসছে মার্কিন প্রতিনিধিদল

নির্বাচন বিষয়ে জানতে ঢাকা আসছে মার্কিন প্রতিনিধিদল

নির্বাচন বিষয়ে জানতে ঢাকা আসছে মার্কিন প্রতিনিধিদল

বিএনএ, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচনী পর্যবেক্ষক মিশন এক সপ্তাহের সফরে আগামী ৭ অক্টোবর বাংলাদেশে আসছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নপুষ্ট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রাকনির্বাচনি পর্যালোচনা সম্পাদন করবে। এনডিআইয়ের আন্তর্জাতিক পর্যবেক্ষণসংক্রান্ত ঘোষিত নীতিমালার আলোকে এটি সম্পাদিত হবে।

প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তাদের সঙ্গে ছয়জন সহায়তাকারী কর্মকর্তা যুক্ত থাকবেন। প্রতিনিধিদলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, নারী তরুণ সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়া সংগঠন এবং বিদেশি কূটনৈতিক মিশনের সঙ্গে বৈঠক করবে।

সফর শেষে প্রতিনিধিদলটি একটি বিবৃতি দেবে। এতে ইতিবাচক প্রবণতা, উদ্বেগের বিষয় এবং সুপারিশ উল্লেখ থাকবে। প্রতিনিধিদলটি আন্তর্জাতিক অংশীদার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে সমর্থনকারীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করবে।

প্রতিনিধিদলের প্রাথমিক ভূমিকা হলো- নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানানো। একই সঙ্গে নির্বাচনে সীমিত আকারে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক দল পাঠাবে কিনা তারও সুপারিশ করবে।

আরও পড়ুন: ইবিতে নবীন বরণ অনুষ্ঠিত

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত