বিএনএ, বাগেরহাট: প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বন্দরের হেলিপ্যাডে অবতরণ করে।
সেখানে আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান এবং মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়ন কার্যক্রমের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি সড়কপথে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। খুলনা পৌঁছে বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বিএনএ/শাম্মী
![]()

