29 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তর সইছে না হৃতিকের প্রেমিকার

তর সইছে না হৃতিকের প্রেমিকার

সাবা

বিনোদন ডেস্ক: আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’-র। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরই মধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে।

এ সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন, তাদের অন্যতম হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর তর সইছে না। প্রেমিককে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না।

সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন— ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে। সিনেমাটি আসলে একই নামে একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এ সিনেমাতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এ সিনেমায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী