31 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ আগস্ট) ভোরে সাবরাং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আলুগোলা মাঝেরকাঠি এলাকা দিয়ে দেশে প্রবেশ করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির সদস্যরা ৬ জনকে ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে আলি আহমেদের মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। এক পর্যায়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, চোরাকারবারীদেরকে সনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা আছে। পরে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫