29 C
আবহাওয়া
১০:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

মিরসরাইয়ে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই


বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে‌ এক মোটরসাইকেল চালককে ছুরি দিয়ে মারাত্মক আহত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে ৩‌ ছিনতাইকারি। ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মারাত্মক আহত ভুক্তভুগির নাম ইয়াসিন। শনিবার (২৭আগষ্ট) ভোর ৬টায় উপজেলার আবুতোরাব বাজারের দক্ষিণ পাশে প্রফেসর ইসমাইল চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগি ইসমাইল জানান, তিনি বিএসআরএম সোনাপাহাড় এলাকায় চাকরি করেন। সকালের শিফটে ৬টা থেকে তার ডিউটি তাই সাড়ে ৫টায় ঘর থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। যাত্রাপথে আবুতোরাব বাজারের দক্ষিণ পাশে প্রফেসর ইসমাইল হোসেন চত্বর এলাকায় আসলে ঝোপ থেকে অস্ত্রধারী ৩ ব্যাক্তি বের হয়ে পথ রোধ করে দাঁড়ায়।‌ এসময় মোটরসাইকেল এর গতি কমাতে বাধ্য হই। মোটরসাইকেল নিয়ে তাদের কাছাকাছি আসলে একজন আমার ডান হাতের জোড়ায় বুকের কাছাকাছি কোপ দেয়। এতে আমি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি।

এসময় ছিনতাইকারিরা আমার মোবাইল মানিব্যাগ ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আরটিআর‌ মডেলের মোটরসাইকেল রেজিস্ট্রেশন নং চট্টমেট্রো-ল- ১৪-৯৭৬৯। পরে স্থানিয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ করি।

তিনি আরো জানান, একই এলাকায়  পূর্বে ও এমন একাধিক ঘটনা ঘটেছে। এদেরকে স্থানীয় অনেকে চিনলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পায়।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়ে যাচ্ছেন। এছাড়া ছিনতাইয়ের সাথে সম্পৃক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার চেষ্টা চলমান রয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?