21 C
আবহাওয়া
১১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকের বহির্বিভাগ থেকে মরদেহ উদ্ধার

ঢামেকের বহির্বিভাগ থেকে মরদেহ উদ্ধার

ঢামেকে ৩ দালাল আটক

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে আরো এক বয়স্ক(৬৫) নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। এর আগে, বিকেলে হাসপাতালে বহির্বিভাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টায় খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ হাসপাতালের পুরাতন ভবনের ১০৩ নম্বর ওয়ার্ডের পাশে সিঁড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে আসি।এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি। সিঁড়ির নিচে একটা বয়স্ক মহিলার মৃত অবস্থায় উদ্ধার করি।

তিনি বলেন, তবে তার পাশে থাকা চিকিৎসার কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেটা অন্য হাসপাতালের। সেখানে নাম লেখা আছে পারভিন, বয়স ৬৫। এছাড়া, ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার একটা কাগজ পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে আমেনা।তিনি আরও বলেন, পাশে পড়ে থাকা এ কাগজপত্রগুলো মৃত নারীর কিনা সেগুলো তদন্ত করে দেখা হবে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

হাসপাতালের ইউরোলজি ওয়ার্ডে  কর্মচারী জানান, কয়েকদিন ধরে এই মহিলাকে এখানে শুয়ে কান্নাকাটি ও চিৎকার করতে শুনছি। তখন কোনো স্বজন ওই নারীর পাশে দেখা যায়নি। আজ দেখছি তিনি মারা গেছেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী