21 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

বিএনএ, চট্টগ্রাম: ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৭ টি স্টল অংশ নেন। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রধান অতিথি সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশকে ধ্বংস করতে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন চিন্তা নাই, আমার মাটি আছে, আমার কৃষক আছে। আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মাটিতে ফসল উৎপাদন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছে। তার দাবীদার কৃষকেরা। কৃষির উন্নয়নকে আরো গতিশীল করতে নতুনত্ব ফসলের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শ্রম, সময় ও অর্থ সাশ্রয়ে কৃষকেরা লাভবান হওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

বোয়ালখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখছেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ

সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মো শফিকুল আলম কৃষক মো. সেকান্দর জাবেদ প্রমুখ।

বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫শত নারকেল চারা বিতরণ করেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী