29 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অবশেষে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

অবশেষে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

অবশেষে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

বিএনএ, ঢাকা: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

শুক্রবার (২৮ জুলাই) আওয়ামী লীগকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ এবং বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের এ সিদ্ধান্ত জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে, ২৩টি শর্ত সাপেক্ষে।

আজকে সমাবেশ না করায় দুই দলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই।

তবে, বড় দুই দলের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সমাবেশকে ঘিরে পুলিশ, র‍্যাব, ও বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

এর আগে বিএনপিকে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের