18 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ২৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ( ২৬ জুলাই ) সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউপির বাংলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফেনীর ছাগলনাইয়া থানার দৌলতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. এমরান হোসেন (২৪) এবং পূর্ব মধুগ্রাম এলাকার মো. জালালের ছেলে মো. পারভেজ (১৯)।

র‌্যাব-৭,চট্টগ্রামের সহকারী পরিচালক ( মিডিয়া ) মো. নুরুল আবছার বলেন, কতিপয় মাদক কারবারি প্রাইভেটকারযোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ২৬ জুলাই রাতে সলিমপুর ইউপির বাংলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।

‘স্বীকারোক্তি ও দেখানো মতে প্রাইভেটকারের পিছনের সীটের উপর ৩ টি নীল ও খাকি রঙের কার্টুনের ভিতর থেকে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। দামী প্রাইভেটকারে ট্রাভেলারের বেশে মাদক চোরাচালান করে তারা।’- বলেন তিনি।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবীদের কাছে খুচরা/পাইকারী বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী