18 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, নিখোঁজ ১৩

বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা গহিরা অঞ্চলে বঙ্গোপসাগরে মালবাহী লাইটার জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  এই ঘটনায় ৪জেলে  জীবিত ফিরে এলেও এখনো নিখোঁজ রয়েছেন আরো ২জন।  মঙ্গলবার শেষ রাতের দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার মৃত ছৈয়দ নুরের পুত্র মো. হারুনুর রশীদ (৪৫) ও কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়ার বাসিন্দা মো. আব্দুর রশিদ(৪০)।

এদিকে দুর্ঘটনার বিষয়ে  বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান গত মঙ্গলবার উপকূল থেকে প্রায় দুই ঘন্টা সাগর পথে ভোর সাড়ে তিনটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ৪ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজরা মৃত নাকি জীবিত এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গহিরা পিচের মাথা ঘাট এলাকার সভাপতি সোবহান বলেন, লাইটার জাহাজের ধাক্কায় ছোট ট্রলারে থাকা ৬ জনের মধ্যে ৪জন ট্রলার থেকে লাফ দিয়ে বেঁচে গেলেও বাকি মাঝি আর এক শ্রমিকের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা থানায় এবং নৌ পুলিশকে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি। তারা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা