27 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপের ম্যাচগুলো যে ১০ ভেন্যুতে হবে

বিশ্বকাপের ম্যাচগুলো যে ১০ ভেন্যুতে হবে

বিশ্বকাপের ম্যাচগুলো যে ১০ ভেন্যুতে হবে

বিএনএ ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। দশটি দলের অংশগ্রহণে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১০টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ১০টি শহরের ১০টি স্টেডিয়ামকে রাখা হয়েছে। ভেন্যুগুলো হলো- ধর্মশালা, দিল্লি, লক্ষ্ণৌ, কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই, পুনে, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু।

স্টেডিয়ামগুলো হলো-
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম
চেন্নাইর এমএ চিদাম্বরম স্টেডিয়াম
দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
কলকাতার ইডেন গার্ডেন
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়াম
এবং লক্ষ্ণৌর ইকানা স্পোর্টস সিটি স্টেডিয়াম।

এছাড়া প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে গৌহাটি, হায়দরাবাদ ও কেরালার তিরুবনন্তপুরম।

বিএনএনিউজ/বিএম/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ